আশাশুনি উপজেলার বুধহাটা ইউপি চেয়ারম্যান চিকিৎসা গ্রহণের জন্য ঢাকায় গিয়েছেন। শনিবার (২৯ জুন) দুপুরে তিনি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু স্বপরিবারে ঢাকার উদ্দেশ্যে গমনকালে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তার অনুপন্থিতির সময়ে প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন বলে জানাগেছে।