জেলার গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপণ্ডপরিচালক মোহাম্মদ কামাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার প্রমুখ।