ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে পশ্চিম ছাটগোপালপুর গ্রামের জয়নাল আবেদীসের পুত্র হাবিবুর রহমান (৩৫) বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে বাড়ির কাছে (দলবাড়ি বিলের) পুকুর পাড়ে একটি ইউকেলাপ্টার্স গাছে ফাঁস লাগিয়ে হাবিবুর আত্মহত্যা করে।
জানা গেছে হাবিবুর তার বাবার নিকট একটি অটোরিক্সা কিনে চেয়েছিল। বাবা তার কথায় গরু বিক্রি করে টাকার ব্যবস্থাও করেছিলো। বুধবার সকালে পারিবািরক বিষয়ে বাবা ছেলের সাথে আলাপ আলোচনা হয়। এরপর বাবার সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে ভূরুঙ্গামারী থানা পুলিশ উপস্থিত হয়েছে।