ভূরুঙ্গামারীতে পুলিশ এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাসস্টান্ড এলাকায় সুপারীর বস্তার ভিতর থেকে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শামীম(২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ষামীম জানায়; তার বাড়ি নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নে। তার বাবার নাম মৃত তাজুল ইসলাম।
ভূরুঙ্গামারী ৎানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানিয়েছেন, সুপারীর বস্তার ভিতর থেকে ৫৮৫ বোতর ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।