আশাশুনি উপজেলার বুধহাটায় চারু সিরামিক্স পণ্য পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধহাটাস্থ হাসান স্যানিটারী এ- টাইলস এর শো রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শো রুমের স্বত্ত্বাধিকারী দৈনিক কাফেলা সংবাদদাতা আবু হাসান। সভায় বিভিন্ন এলাকার টাইলস মিস্ত্রী, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।