আশাশুনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নান, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, জগদীশ চন্দ্র সানা, ওমর ছাকি পলাশ, আলহাজ্ব আবু দাউদ, শেখ মিরাজ আলি, মাওঃ আবু বক্কর সিদ্দিক, দিপংকর কুমার সরকার দিপ, প্রভাষক দিপংকর বাছাড় দিপু, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, আরডিও আবু বিল্লাল হোসেন, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।