আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত ৩৬ জন সহকারী শিক্ষক যোগদান করেছেন। মঙ্গলবার (২৫ জুন) সকালে তারা উপজেলা শিক্ষা অফিসে গিয়ে যোগদান করেন।
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ দ্বিতীয় গ্রুপ এ নিয়োগ প্রাপ্ত আশাশুনির ৩৬ জন শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে যোগদান করেন। এর আগে তারা গত ২০ জুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন। যোগদানকৃত শিক্ষকরা আগামী ৩ জুলাই স্ব স্ব নিয়োগ প্রাপ্ত বিদ্যালয়ে যোগদান করবেন।
যোগদানকৃতরা উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের কাছে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ও যোগদানপত্র জমা দেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার স্বপন কৃমার বর্মন, ইউআরসি ইনস্ট্রাক্টর অপূর্ব মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আবদুর রকিবসহ সকল সহকারী শিক্ষা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন এবং নতুন শিক্ষকদের দিকনির্দশনা মূলক উপদেশ প্রদান করেন।