আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ব্ছিট মার্কাস মসজিদের কাছে ভাঙ্গন কবলিত রাস্তায় গাইড ওয়াল নির্মান কাজ সম্পন্ন হয়েছে।
ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক বিছট মার্কাস মসজিদের সামনে দিয়ে ডবল ইটের রাস্তা। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার পাশের অংস ভেঙ্গে পুকুরের ভিতরে পড়ে যাওয়ায় রাস্তাটির বেহাল দশার সৃষ্টি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছের প্রচেষ্টায় রাস্তা রক্ষার জন্য ইতোমধ্যে পুকুরের গাইড ওয়ালের কাজ শেষ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ জানান, দ্রুত সময়ে রাস্তাটি মেরামতের কাজ করা হবে। রাস্তার কাজ সম্পন্ন হলে রাজাপুর, একশরা, নাংলা, দক্ষিণ একসরাসহ কয়রা উপজেলা গামী মানুষ অনায়াসে গাড়ি সহকারে চলাচল করতে পারবে ইনশাল্লাহ।