বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলার শ্রীউলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকাল ৪ টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রীউলা ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মসূচির শুরুতে জন্মদিনের কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপুর সভাপতিত্বে ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সাত্তারের পরিচালনা সভায় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, শ্রীউলা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু, আবু হাসান, শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন অপি, সহ-সভাপতি ইখলাস হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।