আশাশুনি উপজেলার কুল্যায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও আলোচনা সভা করা হয়েছে। রোববার বিকালে কুল্যার মোড়ে কুল্যা ইউনিয়ন ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কুল্যা ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে শুরুতে আনন্দ মিলিছ বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুল্যার মোড় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। ওয়ার্ড ছাত্রলীগেন সাবেক সভাপতি আল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ড ছাত্রলীগের বিষ্ণু মন্ডল, শেখ নাইম, ফাহিম গাজী, মোঃ পারভেজ, তানিম হাসান সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।