আশাশুনিতে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় নাগরিক উদ্যোগ এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা ভলান্টিয়ার দুলাল চন্দ্র দাশ।
নাগিরক উদ্যোগের খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিভাগীয় সমন্বয়কারী মানিক দাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। সভায় মৌমাছির নির্বাহী পরিচারক সুশান্ত মল্লিক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষে জবা বিশ্বাস, বাসন্তি রানী, রেবা বিশ্বাস, লতা রায় প্রমুখ বক্তব্য রাখেন।