সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ সংলগ্ন পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে মাটি কাটার সময় কয়েকজন শ্রমিক একটি অস্ত্র সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগানটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের ভাষ্যমতে, বেশ কিছুদিন ধরে উপজেলা পরিষদ চত্ত্বর সংলগ্ন নবনির্মিত মডেল মসজিদের কার্যক্রম পরিচালনা করার জন্য পাশে থাকা পুকুর খননের কাজ চলছিল। মাটি কাটার সময় কয়েকজন শ্রমিক একটি অস্ত্র সাদৃশ্য বস্তু দেখতে পেলে স্থানীয়রা ঘটনাটি থানায় জানায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম-পিপিএম জানান, পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগানটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।