আশাশুনি উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এবিএম মোস্তাকিমকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ এর পূর্ব কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলা কমিটি আশাশুনি উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। নব ঘোষিত আহ্বায়ক কমিটির সভাপতি অবঃ সফল প্রধান শিক্ষক নীলকন্ঠ সোম ও সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুচরণ মন্ডল উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবিএম মোস্তাকিমের হাতে পুস্পস্তবক তুলে দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সম্পাদক আবু হেনা সাকিল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মোনায়েম হোসোন, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, তুলশী চন্দ্র পাল, গোপাল কুমার মন্ডল, পরেশ অধিকারী, বিভাষ দেবনাথ, সমীরণ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।