হিজলায় বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামীলীগ। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, মিলাদ দোয়া মোনাজাত ও কেক কেটে দিবসটি পালন করে। সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচী। দলীয় কার্যালয়ের সম্মুখে থেকে আনন্দ র্যালীটি থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় শেষ হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু, উপজেলা আওয়ামীলী সহসভাপতি পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আমির হোসেন নান্নু মাস্টার, ফারুক ইসলাম কাজী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন, ভাইস চেয়ারম্যান, সাইদুল ইসলাম মাহিম, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহাসান হাবিব হিরন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক মুন্সী ইসাহাক আমিন। উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীরসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের হাজার হাজার নেতাকর্মীগন। মিলাদ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন।