সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নগরীতে পৃথকভাবে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা বারোটায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারসহ অন্যান্যরা।