কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী দুই গ্রুপে পাল্টাপাল্টি ডাবে পালন করেছে। সাম্প্রতিক হয়ে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে আলাদা কর্মসূচি হাতে নেয়া হয়। সভাপতি বনাম সাধারণ সম্পাদক গ্রুপ।
সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার তার গ্রুপ সকাল ১০ ঘটিকায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাযক রফিকুল ইসলাম মুকুল, রাজিব পুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।
অপর দিকে সাধারণ সম্পাদক গ্রুপ হুমায়ুন কবীর ছক্ক্ ুবর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা শফিউল আলম কে নিয়ে অনাড়ম্বর ও ঢাক ঢোল পিটিয়ে আনন্দ মিছিল করেন। থানা মোড়ে এক আলোচনা সভার আয়োজন করেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা শফিউল আলম, হুমায়ুন কবীর ছক্ক্ ুসাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আজিম উদ্দিন মাষ্টার, যুবলীগ সভাপতি মাষ্টার আজিবর রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সোহাগ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খাইরুল ইসলাম সহ সাবেক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদ মহান মুক্তি যোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।