সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত চলমান মেগা প্রকল্পের ৪৫০বস্তা মিসেন্ট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুল আলম গাজীকে আটক করেছেন। পুলিশ এ ঘটনায় তার বাড়ি হতে একশত বস্তা সিমেন্ট উদ্ধার করেছেন। তিনি গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড গাবুরা এলাকায় প্রাক্তান ইউপি সদস্য কেরামত আলীর পুত্র।
সংশ্লিষ্ট মেগা প্রকল্পের কর্তব্যরত রহমান ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজার নিয়াজ মোরশেদ জানান, মেগা প্রকল্পের কাজের জন্য স্থানীয় চৌদ্দরশি হাটখোলা মাঠে রক্ষিত আড়াই হাজার বস্তা সিমেন্টের মধ্য হতে ৪শত ৫০ বস্তা সিমেন্ট চুরি হয়। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে এবং একশত বস্তা সিমেন্ট উদ্ধার হয়। শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ আসামীকে আটক করেছে এবং বাকি সিমেন্ট উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।