ঈদুল আযহার ভিজিএফ এর চাল চুরি করে কারোবাজারী কালে এলাকার জনগনের হাতেনাতে ধরা পড়ায়, জনগণের সাথে ইউপি সদস্য শাহ আলম প্রতিবাদ করলে কালো বাজারীরা তাকে অপমানিত ও মারপিট করে।
এর প্রতিবাদে শনিবার বেলা ২টায় মানব বন্ধন কমূসুচী পালন করেছে মোহগন্জ এলাকাবাসী।
জানা গেছে,ঈদের আগে কুড়িগগ্রামের চর উপজেলার মোহনগন্জ ইউনিয়নে কারোবাজারীর ২৭৯ বস্তা চাল জব্দ করে উপজেলাা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ্। বর্তমানে সেগুলো জব্দ অবস্থায় ইউনিয়ন পরিষদে সংরক্ষিত রয়েছে।
গত ১০ দিনেও কোন তদন্ত কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা না করায় ,চোরা কারবারীরা আরও বেপরোয়া হয়ে ওই ইউপি সদস্য শাহ আলমকে মামলা দিয়ে ফাসিয়ে দিবে আবার কখনো জানে মারার হুমকি দিচ্ছে।
এর প্রতিবাদে এলাকাবাসী মানব বন্ধন করে। এ সময় ভুক্তভোগী শাহ আলম জানান, তিনি প্রতিবাদ করছেন বলে চোরা-কারবারীরা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি উধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করছেন সুষ্ঠু তদন্ত পূর্বক বিষয়টির ব্যবস্থা নিতে।
এছাড়া প্রতিবাদ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানিয়ে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর বারী সরকার ও বিশিষ্ট সমাজ সেবক আবদুল মতিন পাদরী প্রমুখ।
উল্লেখ্য গত ১৩ জুন ঈদুল আযহার বিশেষ ভিজিএফ এর চাউল জনগণকে না দিয়ে ইউপি চেয়ারম্যানের লোকজন তা কালো-বাজারে বিক্রি করেন। যা দেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে।