আশাশুনি উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ ও সেক্রেটারী বিশ্বনাথ ঘোষ স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির সভাপতি করা হয়েছে দীর্ঘকালের সভাপতি সাবেক সফল প্রধান শিক্ষক নীলকন্ঠ সোমকে।
সদস্য সচিব করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুচরণ মন্ডলকে। কমিটিতে উপজেলার সকল ইউনিয়ন থেকে কমপক্ষে একজন করে সদস্য নিয়ে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।