আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের মৃত ললিত মোহন দেবনাথ ও মৃত জগৎতারা দেবনাথের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী অমল দেবনাথ (পচা) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাতে ষ্ট্রোক জনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
ঘটনার দিন তিনি স্ট্রোকে আক্রান্ত সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।বুধহাটা বাজারস্ত পুষ্পশ্রী বস্ত্রালয়ের স্বত্তাধিকারী সুর্দশন দেবনাথের পিতা অমল দেবনাথ মৃতকালে স্ত্রী, দুই পুত্র, পুত্র বধু, নাতি নানতি, আত্মীয়স্বজন ও বহু বন্ধুবান্ধব রেখে গেছেন। শুক্রবার সকাল ১০ টায় বুধহাটা মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।