কুড়িগ্রামের চর রাজিবপুরে পাহাড়ী ঢলের বন্যার্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী,নয়াপাড়া,বালিয়ামারী আদর্শ গ্রাম,ব্যাপারী পাড়া,জালচিড়া পাড়া,মিয়া পাড়া ও বাউল পাড়ার ৩ শত পরিবার কে ১০কেজি করে মোট ৩ টন চাল বিতরন করা হয়।
বন্যার্তদের চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মো: ইলিয়াস, বালিয়ামারী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিজল হক,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু শামা দেওয়ান ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ।