চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী স্ত্রী একসাথে গোসলে নেমে চোখের সামনে তীব্র স্রােতের তোরে ডুবে গেলেন স্বামী জহিরুল ইসলাম (৩০)। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭টায় চাঁদপুর শহরের বড়সেটশন লঞ্চঘাট এলাকায়। খবর পেয়ে ঘটনার কিছুক্ষনপরই বিআইডাব্লিউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরিদল নিখোঁজ জহিরুলের লাশের সন্ধানে অভিযান শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল এলাকায়। সে তার স্ত্রী ও দু সন্তান নিয়ে বড়স্টেশন মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন। তবে জহির কখনো অটো চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।
চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, আমরা সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল নিয়ে তাঁর লাশ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রােতে তার লাশ সন্ধান করা কষ্ট হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত জহিরের লাশে সন্ধান করেও পাওয়া যায়নি। এ দিকে এ ঘটনার পর সেখানে বসবাসরত শতশত নারী পুরুষ শিশু ভীড় করে। নদী পাড়ে মা ভাই স্ত্রী সন্তানরা জহিরকে হারিয়ে আহাজারি শুরু করে। স্থানীয়রা অভিযোগ করেন মেঘনার এই তীব্র গোসলে নামাটাই ঠিক হয়নি।