দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহন করেছেন। বৃহস্পতিবার ২০ জুন সকাল সাড়ে ১০টায় তারা একসাথে উপজেলা পরিষদে এসে দায়িত্বভার গ্রহন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, সাতক্ষীরার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেবহাটা উপজেলাবাসী যে প্রত্যাশা নিয়ে তাদেরকে উপজেলা পরিষদে পাঠিয়েছেন সেটা বাস্তবায়নে তিনি কাজ করবেন। উপজেলাকে দূর্নীতিমুক্ত, আধুনিক এবং স্মার্ট করতে সবসময় প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। আর এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। জেলা পরিষদ চেয়ারম্যান ও মহিলা সংসদ সদস্য লাইলা পারভিন সেঁজুতি দেবহাটা উপজেলা জেলার মধ্যে একটি অন্যতম উপজেলা হিসেবে সুপরিচিতি লাভ করবে এটাই আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ একত্রে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সকল উন্নয়ন করা হবে বলে জানান।