ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুবায়ের (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুর ২ টার উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের মাইজহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চার বছরের শিশু জুবায়ের ওই গ্রামের মোঃ রুবেল মিয়ার একমাত্র ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বেলা ১২ টার দিকে নিজ বাড়িতে শিশুটির মা তাকে ঘরে রেখে রান্না কাজ করতে থাকে। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে মসজিদে মাইকিং করা হয়। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ি পাশের পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটিকে মৃত উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে বারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি।