আশাশুনি উপজেলার বুধহাটা হাই স্কুল বায়তুল মামুর জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে চুরি করে।
পবিত্র ঈদ উল আযহার দিন মুসল্লিসহ বাজার এলাকার মানুষ যখন ঈদ এর সালাত আদায়ের জন্য ঈদগাহে গমন করেন। তখন সুযোগ বুঝে চোরেরা মসজিদের অজুখানা ও ল্যাট্রিন এলাকা দিয়ে মসজিদ এলাকায় ঢুকে মসজিদের জানালার গ্রীল কেটে মসজিদে ঢোকে।
এরপর মসজিদে আদায়কৃত (কৌটা ঠেলা) অনুমান ৭/৮ শত টাকা হাতিয়ে নিয়ে বেরিয়ে যায়। অন্য কোন মালামালে চোরেরা হাত দেয়নি। বিষয়টি স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন।