আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদ ও উত্তরন এর বাস্তবায়নে পবিত্র ঈদণ্ডউল-আযহা উপলক্ষে ইউনিয়নে ১০০ গরীব দুস্থ এবং অসহায় পরিবারের মাঝে ৪ কেজি করে কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাংস বিতরণ উদ্বোধন করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় (দীপু), প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু, আ: রাজ্জাক, আবু হাসান প্রমুখ।