নীলফামারীর সৈয়দপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। ১৭ জুন সোমবার সকাল সাড়ে ৭ টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় ইসলামবাগ মসজিদে। এরপর সকাল ৭ টা ৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হয় রসুলপুর বায়তুল মামুন জামে মসজিদে। একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সৈয়দপুর মডেল মসজিদে। এভাবে শহরের প্রায় শতাধিক মসজিদে ঈদের জামাত আদায় করা হয়। নিয়ামতপুর শুটকি বন্দর জামে মসজিদের ইমাম কারী মাওলানা মোঃ রফিকুল ইসলাম বলেন, আকাশের অবস্থা তেমন ভাল ছিল না। তাই নিরাপদ ভেবে শহরের মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়। তারপর কুরবানির পশু জবাহ করা হয়। আমরা কুরবানির নিয়ম কানুনগুলো নিয়তকারিদের জানিয়ে দিয়ে কুরবানির কাজ সম্পন্ন করে থাকি। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার রানা বলেন,অত্যন্ত শান্তিপূর্ণ এবং ধর্মীয় নীতি মেনে ঈদুল আযহার নামাজ আদায় করা হয়েছে। শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য পৌর কতৃপক্ষ কাজ করছে। তবে যত্রতত্র পশু কুরবানির বর্জ্য না ফেলার জন্য শহরে মাইকে প্রচার করা হয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম জানান, ঈদুল আযহা পালনে পুলিশি নিরাপত্তা ছিল কঠোর।