বরিশালের বাবুগঞ্জে চাঁদা না দেওয়ায় এক যুবককে হাতুড়ি পেটা করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের ইসমাইল হাওলাদার এর ছেলে মোঃ রিয়াজ মাহমুদ ও একই গ্রামের আঃ ছালাম সিকদার এর ছেলে শাকিল সিকদারের বিরুদ্ধে। রিয়াজ হাওলাদার (৩০) ও তার সহোযোগিতা শালিক শিকদার (২৩) নামের দুই সন্ত্রাসী। এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল আনুমানিক ৫: ৩০ মিনিটের দিকে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিন রাকুদিয়া গ্রামে। আহত সজিব ফরাজি (২৫) দক্ষিন রাকুদিয়া এলাকার আনিচ ফরাজির ছেলে। আহতের বাবা আনিচ ফরাজি আজকের পরিবর্তনকে বলেন, শনিবার বিকাল ৫টা ৩০মিনিটের দিকে বাবুগঞ্জের নতুন হাট এলাকার দক্ষিন রাকুদিয়া গ্রামে আমাদের বাড়ির কাছে রাস্তার সামনে দাঁড়িয়ে ছিলো হঠাৎ আমার ছেলের পিছন দিক দিয়ে আঘাত করে। কয়েকদিন আগে রিয়াজ ও তার সহযোগী শাকিল শিকদার আমার কাছে বেশ কিছু টাকা দাবি করেন। কারণ আমি কিছুদিন আগে আমাদের রাস্তার পাশে একটি মুদি দোকান নির্মান করি সেই সময় আমার কাছে এই চাঁদাবাজরা চাঁদা দাবি করে। আমি টাকা না দেওয়ায় এ সময় আমার বড়ো ছেলে সজিব ফরাজির সাথে বাকবিত-া হয়। ওই সুত্রের জের ধরে পরবর্তীতে আমার ছেলেকে একা পেয়ে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটাতে থাকলে আমার ছেলে সাজিবের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হলে চাঁদা বাজরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সজিবকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।