আশাশুনি উপজেলার কাপসন্ডা প্রভাতী যুব সংঘের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকালে কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
যুব সংঘের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ নাজিমুদ্দিনের সভাপতিত্বে সভায় সকলের সম্মতিক্রমে প্রভাষক হাবিবুর রহমানকে সভাপতি ও ব্যবসায়ী আবু হানিফ সানাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে এখলাছুর রহমান, বোরহান উদ্দিন বুলু ও মফিজুল ইসলামকে সহ-সভাপতি, আহসান সরদারকে যুগ্ম সাধারণ সম্পাদক, ইদ্রিস আলী মোড়ল সাংগঠনিক সম্পাদক, সাকি বিল্লাহ ক্রীড়া সম্পাদক, জিয়ারুল ইসলাম ও রমজান আলী সহক্রিড়া সম্পাদক, কৃষ্ণ মোহন ব্যানার্জী সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক, মফিজুল ইসলাম শারাফাত দপ্তর সম্পাদক, মেহেদী হাসান ও ইনজামুল হক কোষাধ্যক্ষ, আবু হাসানকে দপ্তর সম্পাদক করা হয়। কার্যনির্বাহী সদস্য হয়েছেন প্রভাষক হুমায়ুন কবির, প্রভাষক ইসমাইল হোসেন, শিক্ষক আবদুল আলিম ও সমাজসেবক আবদুল হাকিম সরদার।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ নাজিম উদ্দিন, মোঃ হারুন-রশিদ মোড়ল, ফারুক হোসেন মোল্লা, ইমদাদুল হক টুকু, ইমদাদ হোসেন গাজী, রেজাউল করিম সানা, বাসারাত হোসেন মোড়ল, শওকত হোসেন মোড়ল, রুহুল আমিন গাজী, খালিদ হোসেন সানা, রমজান আলী মোড়লকে সদস্য করে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।