বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তি বিষয়নিয়ে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল ১৫ জুন শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভা করেছেন পরাজতি চেয়ারম্যার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত। মতবিনিময় সভায় সভাপতিত্ব করে আগৈলঝাড়া প্রেসক্লাব আহ্বায়ক সরদার হারুন রানা।
সভায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও পরাজতি চেয়ারম্যার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত বলেন, অসম্প্রদায়িকতার লীলাভূমি আগৈলঝাড়া। কোনবিশেষ গোষ্ঠি আগৈলঝাড়ার ভাবমূর্তি বিনষ্ট করতে চায়। আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন পরবতি প্রতিহিংসা মূলক কোন ঘটনা ঘটেনাই। বিজয় চেয়াম্যান প্রার্থী আওয়ামী লীগেরে বহিস্কৃতনেতা যতিন্দ্রনাথ মিস্ত্রী কিছু সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকার সংবাদ পরিবেশন করে ধর্মীয় দাংগা সৃষ্ঠিকরতে চাইছে। ৯ জুন নির্বাচনের ফল ঘোষার দিন রাতে আমাদের পার্শ্ববর্তী রামশিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়দেব বালা বহিরাগত লোকজন নিয়ে আগৈলঝাড়া উপজেলা চত্তরে জরোহয়। জয়দেব বালার নেতৃত্বে আগৈলঝাড়া সম্পপ্রিতির বন্ধন বিনষ্ট করতে চাইছিলেন। উপজেলা আওয়ামী লীগের উদারতা ও কঠোর অবস্থানের কারণে অপ্রিতিকার কোন ঘটনা ঘটাতে পারে নাই।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত বলেন, আওয়ামী লীগের বহিস্কৃত নেতা নবনির্বাচিত চেয়াম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী আগৈলঝাড়া উপজেলায় সাম্প্রদায়িকতা সৃষ্টিকরতে চাইছে। আমরা দলীয় নেতা-কর্মীরা নির্বাচন ও নির্বাচনপরবর্তী সময়েশান্তিপূর্ন পরিবেশ বজায় রেখেছি। কাউকে আগৈলঝাড়া উপজেলার শান্তিপূর্ন পরিবেশ অশান্তকরতে দেব না। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসি। আগৈলঝাড়ার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পাওে এটাই আমাদেও লাক্ষ্য ও উদ্যেষ্য।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সাইদুর সরদার, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রাফ আলী মীর ও মো. মুরাদ শিকদার, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকিরপাইক প্রমুখ।