আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে দূরে্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত দুস্থ্য গরিব ও বিভিন্ন প্রাকৃতিক দুরে্যাগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের ৩হাজার ২২৫ জন উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০কেজি করে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ উদ্বোধন করে সর্বক্ষনিক উপস্থিত থেকে দিক নির্দেশনা ও সহযোগীতা প্রদান করেন ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুমারেশ রায়। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নাসির ইকবাল, এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সচিব, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তীবর্গ সহ হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ।