আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে ভিডব্লিউবি এর চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে চাউল বিতরণ করা হয়।
বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় চাউল বিতরণ করা হয়। ইউনিয়নে ২১৮ জন দুঃস্থ মহিলাদের মাঝে মোট ৬ হাজার ৫৪০ কেজি চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণকালে ইউপি মেম্বরসহ গ্রাম পুলিশেরা উপস্থিত ছিলেন।