আশাশুনিতে Good Aquaculture Practice On Cluster Management (Shrimp) ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুন) সকালে এতিম ছেলেদের জন্য কারগরি প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ওয়ার্কশপে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম ও সাবেক মুক্তিযেদ্ধা কমান্ডার আবদুল হান্নান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে ১০০ জন ক্লাস্টার সদস্যের অংশ গ্রহণে ক্লাস্টার ম্যানেজমেন্টের উপর বিস্তারিত আলোচনা করা হয়।