নীলফামারীর ডিমলায় বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ডিমলা উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ ইয়াদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা, ডিমলা থানার (ওসি) দেবাশিষ রায়, ইসলামিক ফাউন্ডেশনের নীলফামারী জেলার মাষ্টার টেইনার মোঃ হুসাইন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও নারী পুরুষ অংশগ্রহণ করে।