দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন, ২৪ ইং সকাল ১১টায় এ উপলক্ষে একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক এনামুল হক বাবলু। দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আবদুস সাত্তার, দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাবেক ইউপি সদস্যা আলফাতুন্নেছা, সতিকা সরকার প্রমুখ।