আশাশুনি উপজেলার খাজরায় দুটি কার্পেটিং সড়ক নির্মানের শুরুতেই ধীর গতির অভিযোগ পাওয়া গেছে। সড়ক দুটির নির্মাণ কাজ শুরু হতে না হতেই বন্ধ হয়ে থাকায় চরম ভাগান্তিতে পড়েছে এই সড়ক দিয়ে চলাচলকারীরা।
ভাড়ায় মোটর সাইকেল চালক, ভ্যান চালকসহ কয়েকটি গ্রামের বাসিন্দা চেউটিয়া থেকে খাজরা বাজারগামী সড়কের মাঝ পথে রাস্তার কাজ শুরু করার পর ঠিকমত কাজ না করায় খোয়া বিছানো আর কাঁদা যুক্ত রাস্তা দিয়ে মটর চালিত ভ্যান চলাচল বিঘ্ন হচ্ছে। অন্য দিকে কাপসন্ডা বাজার হতে পারিশামারী হাই স্কুলগামী রাস্তাটি বালু ভরাটের পর আর কোন কাজ না হওয়ায় স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল মারাত্বক ভোগান্তির কারণ হয়ে দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, খাজরা ইউপি টু কাপসন্ডা বাজার ০০.৩৩৭০ মিঃ সড়ক বিসি দ্বারা উনয়ন ও বড়দল ইউপি টু কাপসন্ডা বাজার ভায়া বাইনতলা ও ফটিকখালী ৮৫৫০-১২৬৫০ মিঃ রাস্তা নির্মান কাজের জন্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক (কেবিএস) প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে দুটি রাস্তা নির্মানের প্রাক্কলন প্যাকজের অনুমোদন দেওয়ার হয়। পরে ঠিকাদারী প্রতিষ্ঠনের মাধ্যমে কাজ শুরু হয়। কাজ শুরুর পর খালিয়া প্রাইমারী স্কুল থেকে খালিয়া রাজবংশীপাড়া ও কাপসন্ডা বাজার হতে পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১কিঃমিঃ রাস্তার নির্মান কাজ শুরুর পরিকল্পনা গ্রহন করে ঠিকাদারী প্রতিষ্ঠান।
পরিকল্পনা অনুযায়ী এই দুটি রাস্তার একটি পুরনো ইটের সোলিং তুলে অন্যটি কাঁচা রাস্তা বেড খুড়ে বালু ফেলানোর কাজ শুরু হয়। কাপসন্ডা বাজার হত স্কুলগামী রাস্তাটি ঠিকাদারী প্রতিষ্ঠান শুধুমাত্র বালু ফেলে আর কাজ না করে চলে গেছে। এবং খালিয়া প্রাইমারী স্কুল হতে খালিয়া রাজবংশীপাড়া পর্যন্ত রাস্তাটি বালু ভরাট করে কিছু দূর খোয়া বিছানার পর আর কোন কাজ হয় নি। বর্তমানে কাজের সাইডে ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন লোকজন নেই। প্রায় ২শ মিটার রাস্তায় পুরনো ইট তুলে বালু, খোয়া না দেওয়ায় বর্ষার পর থেকে সেখানে পানি কাদায় গাড়ি চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
স্থানীয় মটর সাইকেল চালকদের ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ইট বিছিয়ে কোন রকমে ঝুকি নিয়ে চলাচল করতে দেখা যায়। তাছাড়া এই রাস্তা দিয় তুয়ারডাঙ্গা, গদাইপুর, কাপসন্ডা, চফটিয়াসহ কয়েকটি গ্রামের মানুষ ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনার পাশাপাশি দূর্ঘটনার কবলে পড়তে দেখা যায়। কোন নির্মান সামগ্রী পরিবহনের জন্য পরিবহন মালিকেরা অনিহা প্রকাশ করে।
স্থানীয়রা দ্রুত রাস্তা দুটি নির্মান কাজ শুরু করার জন্য আশাশুনি উপজলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আফম রুহুল হক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন।