আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের সাথে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানার সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সভাপতির বক্তব্যে টঐঋচঙ ডাঃ উম্মে ফারহানা উপজেলার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে উত্তরোত্তর উন্নতির লক্ষ্যে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীকে সহযোগিতার মনোভাব ধারণ করার আহবান জানান। সভার সার্বিক পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল।