আশাশুনি উপজেলা এনজিও ফোরামের কর্মকর্তা ও সদস্যদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মোমবার (১০ জুন) সকাল ১০.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে সকল এনজিও সম্পর্কে প্রাথমিক ধারণা গ্রহন করেন। উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করতে তিনি এনজিও প্রতিনিধিদের প্রতি আহবান জানান। সভায় একসরা বিডির নয়ন বিশ্বাস, সাস এর আজাদুল ইসলাম (আজাদ), রূপান্তরের তনুশ্রী মল্লিক, উন্নয়নের পার্থ দে, লিডার্স এর রনজিত কুমার, সুশীলনের সিরাজুল ইসলাম, ডিএসকের মঞ্জুরুল ইসলাম, বারসিকের শেখ আসাদুল ইসলাম, ন্যাজারিন মিশনের মিথুন সরকার, অগ্রগতির জান্নাতুল মৌ, উদ্দীপ্তের রেহেনা খাতুন, মৌমাছির সুশান্ত মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।