আশাশুনিতে রূপান্তরের আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক প্লাটফর্ম এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমমার (১০ জুন) সকাল ১০ টায় উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানীত সদস্য ও মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সভায় মূল বিষয়বস্ত উপস্থাপন করেন, জেলা সমন্বয়কারী মাসুদ রানা। আগামীতে এলাকায় কোনো ধরণের অসদাচরণ বা অনিয়মের ঘটনা ঘটলে অংগ্রহণকারীরা হুইসেল ব্লোয়ার হিসেবে ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।