বাগেরহাটের শরণখোলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রায়হান উদ্দিন আকন শান্ত আনারস প্রতিকে ৩০১৯২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্ধি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ১৮,৮১৫ ভোট। তাকে বিপুল ভোটে বিজয়ী করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ভাইস চেয়ারম্যান পদে হাসানুজ্জামান পারভেজ চসমা প্রতিক ১৬৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি আজিজুল ইসলাম সবুজ টিউবয়েল প্রতিক ১৫৩৪৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহিমা আক্তার হাসি কলস প্রতিক নিয়ে ২৩৪১৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি শিখা আক্তার ফুটবল প্রতিক ২২৩৭৩ ভোট পেয়েছেন। রোববার (৯জুন) রাতে উপজেলা কন্ট্রোলরুম থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ এনায়েত হোসন এ ফলাফল ঘোষনা করেন। উপজেলার চারটি ইউনিয়নের ৩৬ টি কেন্দ্রে শতকরা ৪৯ দশমিক ৫৪ ভাগ ভোট পড়ে বলে তিনি জানান।
নবনির্বাচিত শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত সোমবার সকালে মাইকিং এর মাধ্যমে শরণখোলার সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলাবাসির প্রতি আহবান জানিয়েছেন। সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আজমল হোসেন মুক্তার বাসায় নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্তর সাথে শুভেচ্ছা বিনিময় করতে ছুটে আসা নেতাকর্মীদের প্রতি একই আহবান জানান। এ সময় তাকে বিপুল ভোটে বিজয়ী করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।