সাতক্ষীরা শ্যামনগরে ভারতীয় মদসহ দুই কারবারিকে আটক করেছেন শ্যামনগর থানা পুলিশ। গোপন সংবাদ পেয়ে রোববার বেলা ১টার দিকে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আহাদের নেতৃত্বে পুলিশ দল কৈখালী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় থেকে ওই দুই কারবারিকে আটক করে। এ সময় তাদের তল্লাশী করে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করে পুলিশ দল। আটক দুই কারবারি হলেন-উপজেলার মুন্সিগঞ্জ আইটপাড়া গ্রামের এবাদুল মোড়লের পুত্র ইব্রাহিম মোড়ল ও ইয়াকুব গাজী পুত্র বিল্লাল হোসেন। শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে আটক দুই মাদক কারবারীকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।