ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্যদিয়ে রোববার সকাল ৮টা থেকে কেন্দ্রের বাহিরে বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়াই দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ। ভোটগ্রহণের পর থেকেই কেন্দ্রে নারী ভোটারদের ভিড় ছিলো চোখে পরার মতো। সুষ্ঠুভাবে তাড়াতাড়ি ভোট দিতে পেরে খুশি গৌরনদী ও আগৈলঝাড়ার ভোটাররা।
জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, জেলার সব নির্বাচন সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। রোববার যে দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ দেওয়া হবেনা।
সূত্রমতে, গৌরনদীতে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।