বেগমগঞ্জের রাজগন্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মহিন উদ্দিন ও সাধারণ সম্পাদক তাহরিম আহমেদ নির্বাচিত হয়েছে।
গতকাল সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত ইউনিয়নের রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ হয়। ভোটার ও প্রার্থী বেশি হওয়া ফলাফল ঘোষনা করতে মধ্য রাত হয়ে যায়।
রাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান সেলিমের সার্বিক তত্ত্বাবধানে ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, নুর হোসেন মাসুদ এর সার্বিক সহযোগিতায় ৫৮৫ ভোটারের মাঝে ৫৮২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বাকী ৩ জন পবিত্র হজ্ব করতে সৌদি আরব থাকাতে ভোট দিতে পারেনি।তাই শতভাগ উপস্থিতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়, এতে ২১ পদে ৪৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, তার মধ্যে ২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, বাকি ১৯ পদে তুমূল প্রতিদ্বন্দ্বীতা করে সভাপতি মহিন উদ্দিন ১৬৯ ভোট ও সাধারন সম্পাদক তাহরীম আহমেদ ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
নির্বাচন পরিচালনায় নিয়োজিত রাজগন্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সাজ্জাত হোসেন জানান বাজার নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা ছিলো কঠোর। তফসিল ঘোষণার পর থেকেই বাজারে পুলিশের টীম দায়িত্ব পালন করেছে।
নির্বাচনে জয়ী হয়ে সভাপতি বলেন বাজার ব্যবসায়ীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় তাদের কাছে ঋনী হলাম। আগামী দিনে বাজার উন্নয়ন করে তাদের এ ঋণ পরিশোধ করতে চেষ্টা করবো। তিনি এ বিজয় সকল ব্যবসায়ীদের উৎসর্গ করেন।
সাধারন সম্পাদক তাহরীম আহমেদ বলেন ভোটারা তাদের ভোটে আমাকে জয়ী করায় তাদের ধন্যবাদ জানাই। আমার নির্বচনী ইশতিহার পালন করে এর মান রাখবো। রাজগন্জ ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এ নির্বাচনে সার্বিকভাবে সহয়তা করেন।