নোয়াখালী বেগমগঞ্জের রাজগন্জে এজাহার ভুক্ত আসামি গ্রেপ্তার। আসামি সাদ্দাম (৩৫) বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাহানাবাগ গ্রামের কালা কাজি বাড়ির বাবুল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে রাজগন্জ পুলিশ ফাঁড়ির ইনসার্জ সাজ্জাত।
সাংবাদিকদের তিনি বলেন দীর্ঘদিন আসামি বিরুদ্ধে মারামারি, অন্যের সম্পত্তি আত্মসাৎসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকা সহ নানান অভিযোগ রয়েছে।
সর্বশেষ ছয়ানি ইউনিয়নের ৮নং ওয়ার্ড তৈয়বপুর রহিম বক্স হাজী বাড়ির শহিদ আলম তার বিরুদ্ধে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে বসত ঘরের উপর হামলা, মারধর ও জখম করে এবং জানে মেরে ফেলার হুমকির জন্য বাদী হয়ে কয়েকদিন আগে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের
মোঃ নাসির উদ্দীন মিরাজ ভূঁইয়া, নোয়াখালী থেকে, :বৃহস্পতিবার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে রাত্রীকালিন সড়ক নিরাপত্তা ও যানবাহন চেকিং কালে সকাল অনুমান ০৭.১৫ টার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কেন্দুরবাগ বাজার হতে পশ্চিমে ক্বারীগো রাস্তার মাথায় মহাসড়কে অবস্থানকালে গোপনসূত্রে সংবাদ পান যে, বেগমগঞ্জ চৌরাস্তা হতে একটি বেটারী চালিত অটোরিক্সার চালক প্লাস্টিকের বস্তাভর্তি মাদকদ্রব্য গাঁজা নিয়ে চন্দ্রগঞ্জ এলাকার দিকে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টীম মহাসড়কে অবস্থান নেয়। সকাল অনুমান ০৭.৩৫ ঘটিকার সময় একটি বেটারীচালিত অটোরিকশা চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে আসতে দেখে তাকে থামার জন্য সংকেত দিলে চালক অটোরিকশা থেকে নেমে দৌড়ে পলানোর সময় এসআই নূর মোহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করেন।
অতঃপর দৌড়ে পলায়নের চেষ্টা করায় তার অটোরিকশার বস্তায় কি মালামাল জিজ্ঞাসা করলে সে জানায় অটোরিকশায় প্লাস্টিকের বস্তায় মাদকদ্রব্য গাঁজা রয়েছে। তখন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে বস্তা খুলে তাহার মধ্যে কালো পলিথিনে সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো দুইটি পেকেটে ৫ কেজি করে ১০ কেজি, ৩টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ১ কেজি করে ৩ কেজি সর্বমোট ১৩ কেজি গাঁজা পেয়ে জব্দতালিকা মুলে জব্দ করেন। ঘটনায় জড়িত আসামি নুর মোহাম্মদ (৫৫), পিতা- মৃত চান মিয়া, সাং- পুর্ব মাইজচড়া, থানা- মাইজদী, জেলা- নোয়াখালীকে গ্রেপ্তার পূর্বক হেফাজতে নেয়া হয়েছে।