আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম আঃ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, শেখ হাফিজুর রহমান, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন প্রকার প্রদর্শনীর বর্তমান অবস্থা, আউশ ধানের রোগ পোকা মাকড়, পাটের রোগ পোকা মাকড়, বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, বৃক্ষরোপন অভিযান নিয়ে আলোচনা করা হয়।