চাটমোহর পৌর সদরের সরকারি আরসিএন এ- বিএসএন মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ বালুচরে শুরু হয়েছে সিক্স এ সাইড নাইট ফুটবল টুর্ণামেন্ট। বুধবার সন্ধ্যার পর এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন চাটমোহর পৌরসভার সাবেক মেয়র প্রফেসর আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল। টুর্ণামেন্টে ৮টি দল অংশ নেয়। বৈদ্যুতিক লাইটের আলোয় শুক্রবার টুর্ণামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।