সাতক্ষীরায় ১০০ কার্টুন ফেমিকন স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিলসহ তরুণ কান্তি মন্ডল (৪০) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক তরুণ কান্তুি মন্ডল খুলনা জেলার পাইকগাছা থানার কাটাবুনিয়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র মন্ডলের ছেলে।
বুধবার (৫ জুন) বিকালে ডিবি পুলিশ জেলার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে অবস্থিত মা সার্জিক্যাল ক্লিনিকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের উদ্দশ্যে ওষুধ মজুদদারীর অপরাধে ১ তরুণ কান্তি মন্ডলকে গ্রেপ্তার ও ১০০ কার্টুন ফেমিকন স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিল উদ্ধার করে পুলিশ।
সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশাশুনি থানায় আটককৃত তরুণ কান্তি মন্ডলের নামে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।