উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই ধাপে ২৬ জেলার ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
হাবিবুল আউয়াল বলেন, ৬০ উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, এটা নিয়ে সন্তুষ্ট। তবে পলিটিক্যাল (রাজনৈতিক) বিচার বিশ্লেষণ করব না।
সিইসি জানান, ভোট চলাকালে নানা অনিয়মের দায়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অনিয়মের অভিযোগে ভৈরবের একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। আর সহিংসতায় ৫ জন আহত হয়েছেন।