নোয়াখালীর সেনবাগ উপজেলায় অর্জুনতলা ইউনিয়নের ছিলোনীয়া বাজার সংলগ্ন সরকারি খাল জবর দখল করে দালান ঘর নির্মাণ কাজ করে যাচ্ছে সাহাব উল্যা নামের এক গরু ব্যাবায়ী। উপজেলার ছিলোনীয়া-মানিকপুর সরকারি খালের পুরো অংশ জবর দখল করে গত দুই সপ্তাহ ধরে বহতল ভবনের দালান ঘর নির্মাণ কাজ করে যাচ্ছে সাহাব উল্যা। পুরো খালের মধ্যে দালান নির্মাণের কারণে পানি চলাচলে মারাতœক বিঘœ ঘটবে। এতে দালানের স্থাপনা অপসারণ না করলে সামনের বর্ষা মওসুমে পুরো এলাকা জুড়ে মারাতœক জলাবন্ধতা দেখা দিতে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন।
সরেজমিন পরিদর্শনের সময় সংবাদকর্মিদের স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার ছিলোনীয় বাজার সংলগ্ন ছিলোনীয়া- মানিকপুর সরকারি খালের পুরো অংশ জবর দখল করে গত দুই সপ্তাহ ধরে সাহাব উল্যা নামের ওই গরু ও মাংস ব্যবসায়ী বহতল ভবনের দালান ঘর নির্মাণ কাজ করে যাচ্ছে। বর্তমানে কংকিট ঢালাইয়ের এ দালালের রাস্তা থেকে উপরেরর অংশে পিলার ঢালাই দিয়েছে।
বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে জানানো হলে-মঙ্গলবার রাতে দালালের উপরের পিলার গুলো ভেঙ্গে দেয় কিন্তু এ সময় নিচের বেইচ ঢালাই, গ্রেরেট বিম ঢালাই ও বাকী পিলার গুলো অপসারণ করা হয়নি। যা এখনো অক্ষত। যার ফলে পুরো খালের মধ্যে দালাণের স্থাপনার কারণে পানি চলাচলে মারাতœক বিঘœ ঘটবে। এতে দালানের স্থাপনা অপসারণ না কররে সামনের বর্ষা মওসুমে পুরো এলাকা জুড়ে মারাতœক জলাবন্ধতা দেখা দিতে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন।
এব্যাপারে সরকারি খালের ওপর দালান নির্মাণের দায়ে অভিযুক্ত মাংস ব্যবসায়ী সাহাব উল্যা বুধবার দুপুরে জানান, খালের পেছনের জায়গায় তার একটি ফার্ম রয়েছে। তাই ফার্মের সামনে খালের জায়গা ও তার, তাই তিনি খালের ওপর দালাল নির্মাণ কাজ করছেন। বিয়ষটি নিয়ে স্থানীয় লোকজন অপ্রপচার করে যাচ্ছেন।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বুধবার দুপুরে জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর পরই অভিযান চালিয়ে খালের ওপর নির্মাণকরা দালাল ঘরের পিলার গুলো ভেঙ্গে দেওয়া হয়েছে।