নোয়াখালীর সেনবাগে সম্পত্তি বিরোধর জের ধরে মোঃ আলা উদ্দিন (৫০) নামের এক যুবলীগ নেতাত কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ ওঠেছে একই বাড়ির রাজু,সাইফুল ইসলাম ও মহিন উদ্দিনের বিরেুদ্ধে। আহত আলা উদ্দিন উপজেলার বিজবাগ ইউপি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফকিরহাট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বিজবাগ ইউপি সরকারি খাদ্য সরবরাহকারী (ওএমএস) ডিলার।
ওই হামলার ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টার দিকে ফকিরহাট বাজার সংলগ্ন এলাকায়। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করনা।
হাসপাতালে চিকিৎসাধীন আলা উদ্দিন অভিযোগ করে জানান,সোমবার রাত ১টারদিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যাবার পথে একই বাড়ির আবুল হাশেমের ছেলে রাজু, আলী আজ্জম প্রকাশ ফকির আহম্মদের ছেলে সাইফুল ইসলাম ও মহিন উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা সহ শরীরে বিভিন্ন কুপিয়ে তাকে হত্যার চেষ্টা চালান। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সেনবাগ ঊপজেলা ৫০শর্যা হাসপাতালে ভর্তি করান।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজিম উদ্দিন এধরেন একটি ঘটনার সংবাদ পেয়েছেন। তবে, এথন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আাইনী ব্যবস্থা নেওয়া হবে।